বলিউডে আবার খুশির খবর! রণবীর-আলিয়ার পর এ বার মা-বাবা হতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিয়ের জল্পনা নিয়ে যখন সকলে ব্যস্ত, তখনই চমকে দিলেন তারকা জুটি।
অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে জানা গেছে, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সবার সাথে শেয়ার কের নেবেন এই জুটি। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরকে ডেট করছেন মালাইকা। তা-ও বছর তিনেক হলো।
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রায় ১৯ বছরের দাম্পত্য। তাদের বছর কুড়ির ছেলেও রয়েছে। আরবাজ-মালাইকার বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে আরহানের কারণে এখনও যোগাযোগ রয়েছে প্রাক্তন এই দম্পতির।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হবে মালাইকার নতুন রিয়েলিটি শো 'মুভিং উইথ মালাইকা'র। যা দেখা যাবে ডিজ়নি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে। ৫ ডিসেম্বর থেকে দেখানো হবে এই শো। শোতে মালাইকার জীবনকাহিনি জানা যাবে।
তবে শো শুরু আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চমকে গেছেন অনেকেই। এই মুহূর্তে বিদেশে শুটিংয়ে ব্যস্ত অর্জুন। অন্যদিকে, মুম্বাইতেই রয়েছেন মালাইকা। সত্যিই কি মালাইকা অন্তঃসত্ত্বা? না কি এ-ও তার শোয়ের প্রচারের নতুন কোনো ফিকির, তা সময়ই বলবে। সূত্র : এনডিটিভি, কোইমোই
