আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। সকাল ১০টা ৩৫ মিনিটে থাকছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঘটনা নিয়ে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া’, কবিতা পাঠের অনুষ্ঠান সকাল ১২টা ২০ মিনিটে, দুপুর ২টা ৩০ মিনিটে, ৬টা ২০ মিনিটে ও রাত ১১টা ০৫ মিনিটে। আলোচনা সভা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার বিকাল ৩টা ০৫ মিনিটে, ৮টা ৪০ মিনিটে আলেখ্যানুষ্ঠান ‘কী দীর্ঘ প্রতীক্ষার পর এ মহামিলন’। এসবের ফাঁকে প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে গান।
×
