ফ্রেঞ্চ কাপে ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। আজ তারা খেলবে ফ্রান্সের ষষ্ঠ বিভাগের দল পেস দে ক্যাসেলের বিপক্ষে। এ ম্যাচের জন্য প্যারিসের দলটি গতকাল তাদের স্কোয়াড ঘোষণা করে। স্কোয়াডে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে থাকলেও নেই লিওনেল মেসি। পরে জানানো হয়, কোনো ইনজুরি নয় বিশ্রামে রাখা হয়েছে মেসিকে।
×
