সাসটেইনেবল ফাইন্যান্সে সেরা স্ট্যান্ডার্ড চার্টার্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি অনুষ্ঠিত দ্য অ্যাসেট ট্রিপল এ কান্ট্রি অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। দেশে প্রথম গ্রিন-জিরো কুপন এবং প্রথম গ্রিন বন্ড প্রবর্তন করায় ব্যাংক এই অ্যাওয়ার্ড পেয়েছে। গ্রিন, সোশ্যাল এবং সাসটেইনেবিলিটি বন্ড লেনদেন টেকসই প্রকল্পসমূহে অর্থায়নের ধারা বজায় রাখে। সাজিদা ফাউন্ডেশনের জন্য দেশের প্রথম গ্রিন-জিরো কুপন ইস্যু করার মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) ক্ষেত্রে আরও বেশি আর্থিক অন্তর্ভুক্তিকরণের প্রসার বৃদ্ধি করে।

সম্প্রতি সাজিদা ফাউন্ডেশনের ঋণের বড় একটি অংশ কৃষি ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এ ব্যাংক ২০২২ সালে ২৫ টিরও বেশি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত