এসআইবিএলের নতুন চেয়ারম্যান বেলাল আহমেদ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৪৯ পিএম

গতকাল সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৪৯৪তম বোর্ড সভায় বেলাল আহমেদ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৭ সাল থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের তিনি ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণকারী বেলাল আহমেদ ২০০৮ সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি একজন তরুণ শিল্পোদ্যোক্তা। বাংলাদেশের স্বনামধন্য ইউনিটেক্স গ্রুপের ইউনিটেক্স স্পিনিং, ইউনিটেক্স কম্পোজিট মিলস, ইউনিটেক্স এলপি গ্যাস, ইউনিটেক্স পেট্রোলিয়াম, ইউনিটেক্স সিমেন্ট এবং ইউনিটেক্স স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বেলাল আহমেদ ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসে (বিএবি) সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত