চট্টগ্রাম টিসিবির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৪২ পিএম

আজ চট্টগ্রামের ইপিজেডে অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে আগুনের ঘটনা ঘটে। আজ বেলা ১১টা ১০ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৭ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোডাউনে রক্ষিত একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত