চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ১২ এপ্রিলের প্রজ্ঞাপনে পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে নৌবাহিনীতে প্রত্যার্পন করা হয়। একই আদেশে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।
রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ২০২১ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ২ বছর ৩ মাসের এই সময়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজে গতি পেয়েছে।
