ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়েছে এক শিক্ষার্থীকে। উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই পরীক্ষার্থীর বাড়ির পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলায়। তিনি এবার একই বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। গতকাল বুধবার তিনি ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা দেন।
সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী জানান, ওই পরীক্ষার্থীর মা অসুস্থ ছিলেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে (গতকাল) বাড়িতে মায়ের লাশ রেখে এসে ওই শিক্ষার্থীকে অশ্রুসিক্ত নয়নে পরীক্ষায় অংশ নিতে হয়।
