কেরানীগঞ্জ দীঘিনালায় ৬৩ দোকান ছাই

আপডেট : ১৮ মে ২০২৩, ০১:২৫ এএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের স্টেশন সংলগ্ন লারমা স্কয়ার এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে খাবার হোটেল, কুলিংকর্ণার, হার্ডওয়ার, ইলেকট্রনিকসের দোকান সহ মোট ৫৩টি ব্যবসাপ্রতিষ্ঠান সব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। গত মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সুভাষ মজুমদার, মোহর্ত চাকমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুন জ¦লতে দেখে ফায়ার স্টেশনকে অবগত করা হয়। পরে উপজেলা ফায়ার স্টেশন থেকে দুটি ও জেলা সদর থেকে দুটিসহ চারটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অপরদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বেয়ারা বাজার এলাকায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, ঘরগুলো টিন ও কাঠের হওয়ায় অল্প সময়েই পুড়ে যায়। তবে আমরা গিয়ে আশপাশের তিনটি পাকা ভবন ও স্থানীয় একটি ক্লাবঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা করতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত