পুনরায় আবাসিক গ্যাস সংযোগ চালু করা, ব্রহ্মপুত্র নদ দ্রুত খননসহ ২৫ দফা দাবিতে ময়মনসিংহে নাগরিক অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন। গতকাল রবিবার সকালে নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, সকাল ও বিকেলে ঢাকা থেকে ময়মনসিংহ দুই জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালুন করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
জেলা নাগরিক আন্দোলন সভাপতি এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
