খানসামায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ২৩ মে ২০২৩, ১০:৫৭ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় ঝড়ে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। এ ছাড়া ভেঙেছে গাছপালা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানও। অনেক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন আছে। 

গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে খানসামা উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গতকাল মঙ্গলবার দুপুরেও ঝড় হয়। তবে এতে তেমন ক্ষতি হয়নি।

মঙ্গলবার দুপুরে উপজেলার আরাজী যুগীরঘোপা গ্রামে সরেজমিনে দেখা যায়, আকতারুল নামে এক ব্যক্তির দেয়ালে গাছ উপড়ে পড়ে। এতে পানির ট্যাংক ও সেপটিক ট্যাংক ভেঙে যায়। এ ছাড়াও উপজেলার হাসিমপুর, ছাতিয়ানগড় ও আরাজী যুগীরঘোপা এলাকায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ইউএনও রাশিদা আক্তার বলেন,  মঙ্গলবার ভোরের ঝড়ে উপজেলার প্রায় ইউনিয়নে অনেক ঘরবাড়ি ভেঙেছে। গাছপালা উপড়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত