লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে গ্রামীণফোন সম্প্রতি মেন্টরশিপ প্রোগ্রাম ‘প্ল্যাটফর্ম শি’র চতুর্থ সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি ‘প্ল্যাটফর্ম শি ৪.০’ উন্মোচনের মাধ্যমে একদল মেধাবী ও সম্ভাবনাময় নারী প্রার্থীদের নতুন যাত্রা শুরু হয়েছে।
প্ল্যাটফর্ম শি ৪.০ এর মাধ্যমে গ্রামীণফোনে কর্মরত ১৫ জন মেধাবী নারীকে নির্বাচিত করা হয়েছে, যারা এ প্রোগ্রামে মেন্টর হিসেবে কাজ করবেন। প্রত্যকে মেন্টরের সঙ্গে একজন মেন্টি থাকবেন, যাদের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে, লক্ষ রাখা হয়েছে যেন মেধাবী ও কঠোর পরিশ্রমী প্রার্থীরাই রূপান্তরমূলক এ যাত্রায় অংশগ্রহণের সুযোগ পান।
প্ল্যাটফর্ম শি ৪.০ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে, যার মাধ্যমে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, ‘লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। গ্রামীণফোন বিশ্বাস করে মেন্টরশিপ প্রোগ্রাম রূপান্তরমূলক প্রভাব ফেলতে সক্ষম। প্ল্যাটফর্ম শি ৪.০ অংশগ্রহণকারীদের পেশাগত যাত্রায় উজ্জীবিত করার চেষ্টা করবে।’
