‘জিনের বাদশা’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ মে ২০২৩, ১২:৩৬ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘জিনের বাদশা’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মোর্শেদুল ইসলাম (৩২) ও জাহিদুল ইসলাম (৫০)। গতকাল শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সাংবাদিকদের ডেকে এসব তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।

গ্রেপ্তার মোর্শেদুল উপজেলার মথুরাপুরের দুলু মিয়ার ছেলে ও জাহিদুল মালাধার কালিপাড়ার মৃত রেজবর আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

তিনি আরও জানান, প্রতারক চক্রটি জিনের বাদশা পরিচয় দিয়ে ‘গুপ্তধন-সম্পদ’ পাইয়ে দেওয়ার কথা বলে বগুড়ার শাজাহানপুরের কাহাহারপাড়ার আবদুল আলিমের কাছ থেকে ৩০ হাজার এবং অন্তত ২ লাখ টাকার স্বর্ণালংকার নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত