এক মৌসুমে তিন সেঞ্চুরি করে ফেললেন শুভমান গিল। তার চার ম্যাচের মধ্যে। এই সুবাদে দারুণ এক রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ান ব্যাটার মাইকেল ক্লিনজারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে চার ম্যাচে তিন সেঞ্চুরি করলেন গিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে অবিশ্বাস্য এক ইনিংসে মাত্র ৬০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১২৯ রান করে থেমেছেন। এর আগে এক ম্যাচ আগেই ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ, সানরাইজার্সের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেছেন গিল।
×
