আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দল উপহার দিয়েছে অবিশ্বাস্য এক ফাইনাল ম্যাচ। ৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। যেখানে ৪-২ এ জয় হয় মোহামেডানের।
ছবিতে দেখে নেওয়া যাক রোমাঞ্চকর ম্যাচটির বিশেষ মুহূর্তগুলো-
ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ম্যাচের ১৭তম মিনিটে প্রথম লিড নেয় আবাহনী লিমিটেড। গোলের পর ২১ বছর বয়সী ফরোয়ার্ডের উল্লাস। ছবি: মোশারফ হোসেন ভুবন
দানিয়েল কলিনদ্রেস ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশি-নীল জার্সিধারীরা। ছবি: মোশারফ হোসেন ভুবন
বিরতির পর ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৫৬ ও ৬১তম মিনিটে সুলেমানে দিয়াবাতে গোল করে ব্যবধান ২-২ করেন। ছবি: মোশারফ হোসেন ভুবন
মোহামেডান ম্যাচে সমতা ফেরার পাঁচ মিনিটের মধ্যে ফের ফিড নেয় আবাহনী। গোলের পর বুনো উল্লাসে মাতেন এমেকা ওগবাহ। ছবি: মোশারফ হোসেন ভুবন
দুই দলের জমজটাম লড়াইয়ের এক পর্যায়ে গ্যালারিতেও ছড়ায় উত্তেজনা। ছবি: মোশারফ হোসেন ভুবন
৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে মোহামেডানকে ফের সমতা এনে দেন দিয়াবাতে। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ছবি: মোশারফ হোসেন ভুবন
অতিরিক্ত সময়ে দিয়াবাতে নিজের চতুর্থ গোল আদায় করে মোহামেডানকে এগিয়ে নেন ৪-৩ ব্যবধানে। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ছবি: মোশারফ হোসেন ভুবন
মোহামেডান যখন জিতে যাচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক সেই সময়ে গোল করে ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যান রহমত মিয়া। ছবি: মোশারফ হোসেন ভুবন
টাইব্রেকারে রাফায়েল আগুস্তো দি সিলভা ও দানিয়েল কলিনদ্রেসের গোল ঠেকিয়ে দেন মোহামেডানের বদলি গোলরক্ষক আহসান হাবিব বিপু। ছবি: মোশারফ হোসেন ভুবন
জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। ছবি: মোশারফ হোসেন ভুবন
সুলেমান দিয়াবাতে। ৮ গোল করে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। একই সঙ্গে ফাইনালের সেরা ও আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ছবি: মোশারফ হোসেন ভুবন
