যুব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

আপডেট : ০২ জুন ২০২৩, ১২:২৫ এএম

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সফল দল আর্জেন্টিনা। এবার যুব বিশ্বকাপে মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। পরে আয়োজক হিসেবে সুযোগ হয় ঘরের মাঠে খেলার। তবে বেশি দূর এগোতে পারল না তারা। শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। দুই জয়ের পর এই প্রথম সুপার ঈগলদের কাছে হারল আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৫-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ১৬-তে উঠেছিল স্বাগতিকরা। অন্যদিকে ব্রাজিল-ইতালির গ্রুপ থেকে সেরা তৃতীয় হয়ে নাইজেরিয়া ওঠে নকআউটে।

বুধবার সান হুয়ানে অনুষ্ঠিত ম্যাচে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশচেরানো। প্রথমার্ধে দলটি বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখে। তবে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ৬১তম মিনিটে ইব্রাহিম মুহাম্মদ গোল করে এগিয়ে দেন নাইজেরিয়াকে। যোগ করা সময়ে গোল করে নাইজেরিয়ার জয়ের ব্যবধান বাড়ান হালিরু সারকি।

চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ের দিনে তিউনিশিয়াকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেওনার্দো। জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস। ম্যাথু মার্টিন্স করেন অপর গোলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত