চৌহালীতে পানিসম্পদ উপমন্ত্রী

দেশবাসী বাজেট সাদরে গ্রহণ করেছেন

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৪৩ এএম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহণ করেছেন দেশবাসী।’

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে যমুনা নদীর ভাঙনকবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে উপমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন ম-ল, আহসানুর রহমান টিটু এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত