লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৪৫ এএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ করা হবে। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছর উৎসব হয়নি।

হিন্দু সম্প্রদায়ের এ মহাপুরুষ ১৭৩০ খিস্ট্রাব্দে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার অন্তর্গত চুরাশিচাকলা গ্রামে ধর্মীয় সাধক রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। শ্রী লোকনাথ স্থানীয় ডেঙ্গু কর্মকারের অনুরোধে বারদী এলাকায় আসেন এবং বারদীর বিখ্যাত নাগ পরিবার সাধনার জন্য তাকে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত লোকনাথ বারদী আশ্রমেই অবস্থান করেন। তিনি বাংলা ১২৯৭ সালের ১৯শে জ্যৈষ্ঠ ১৬০ বছর বয়সে দেহত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত