সাফের ক্যাম্পে মোরসালিন

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৪:৫৮ এএম

আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ৩৫ জনের প্রাথমিক দল থেকে ২৭ জনকে বেছে নেওয়ার কথা থাকলেও কোচ হাভিয়ের কাবরেরা ক্যাম্পে ডেকেছেন ৩০ জনকে। পরিচিতি মুখের মধ্যে ডাক পাননি ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান রয়েল ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসসহ পাঁচ জন।

খেলোয়াড়রা উঠবেন হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে; প্রস্তুতি নেবেন বসুন্ধরা কিংস অ্যারেনায়। 

২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকায় ১০ জুন পর্যন্ত প্রস্তুতি সেরে ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ শেষ করে নমপেন থেকে বেঙ্গালুরু যাবে দল।

চোটের কারণে সাদউদ্দিন ও মতিন মিয়া ৩৫ জনের প্রাথমিক দল থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তাদের বদলে ডাকা হয় শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেনকে। দুজন আছেন ক্যাম্পের দলে। প্রাথমিক দলে ঠাঁই পাওয়া দুই নতুন মুখের মধ্যে মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসানের ঠাঁই হয়নি। ডাক পেয়েছেন ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম। 

এছাড়া প্রাথমিক দল থেকে ঝরে গেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবাহনীর ফরোয়ার্ড মেহেদি হাসান রয়েল, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও  শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ।

৩০ জনের প্রাথমিক দল

গোলরক্ষক : আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মণ, ইশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান।

মিডফিল্ডার : মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত