মাদকসেবী দুই ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৫৩ এএম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মিশন মার্কেট এলাকায় মাদকাসক্ত দুই ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় পুলিশে ধরিয়ে দিয়েছেন বাবা। গত সোমবার সন্ধ্যায় আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালত দেড় মাসের কারাদ- দেয়। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠু। দ-প্রাপ্তরা হলেন, উপজেলার বনপাড়া মিশন মার্কেট এলাকার দুর্গা বাসফোরের ছেলে সোহেল বাসফোর ও শান্ত বাসফোর।

স্থানীয়রা জানান, সোহেল ও শান্ত হেরোইন ও গাঁজায় আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তাদের বাবার সঙ্গে দুর্ব্যবহার করত। এমনকি মাঝেমধ্যেই বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে সেগুলো বিক্রি করে নেশা করত। এতে অতিষ্ঠ হয়ে সোমবার তাদের বাবা ইউএনওর (ভারপ্রাপ্ত) কাছে অভিযোগ করেন। এ সময় তার দেওয়া তথ্য মোতাবেক ভারপ্রাপ্ত ইউএনও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ বনপাড়া পুরাতন জেলখানা এলাকায় গিয়ে তাদের দুই ভাইকে মাদক সেবনরত অবস্থায় পায়। পরে তাদের আটক করে সেখানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত