স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইন ‘জমজমাট খুশির হাট’

আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:০১ এএম

আসন্ন ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য দুর্দান্ত সব অফার নিয়ে এসেছে শীর্ষ হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড স্যামসাংয়ের বিশেষ ঈদ ক্যাম্পেইন জমজমাট খুশির হাট! আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক, গিফট বক্স এবং এক্সচেঞ্জ অফারসহ নানা সুবিধা দিয়ে গ্রাহকদের ঈদের প্রস্তুতিকে আরও সুন্দর করে তুলতে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।

জমজমাট খুশির হাট ক্যাম্পেইনের আওতায় স্যামসাংয়ের বিভিন্ন মডেলের ফ্রিজ, টেলিভিশন, এবং ওয়াশিং মেশিন কিনে গ্রাহকরা চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্রেতারা রেফ্রিজারেটর, টেলিভিশন এবং ওয়াশিং মেশিনের নির্ধারিত মডেল ক্রয়ে যথাক্রমে ৯ হাজার, ১১ হাজার এবং ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে স্যামসাং ফ্রিজে ২৩ হাজার, টেলিভিশনে ২০ হাজার এবং ওয়াশিং মেশিনে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা থাকছে। চলতি অফারে স্যামসাংয়ের অন্যতম জনপ্রিয় ৭০০ লিটারের জঝ৭২ সাইড বাই সাইড রেফ্রিজারেটরের দাম ১ লাখ ৭৫ হাজার ৯০০ থেকে কমে মাত্র ১ লাখ ৪৯ হাজার টাকায় এবং ওয়াশিং মেশিন মডেলের (ডঅ১৩ঔ৫) দাম ৬৩ হাজার ৯০০ টাকা থেকে কমে মাত্র ৫৫ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে। সেই সঙ্গে, স্যামসাংয়ের ৪৩-ইঞ্চি ইট৮০০০ টেলিভিশনের ক্রেতাদের জন্যও থাকছে ১১ হাজার টাকার আকর্ষণীয় মূল্যছাড়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত