আজ শুরু নেশন্স লিগের নকআউট পর্ব

আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:৪৮ এএম

উয়েফা নেশন্স লিগ ২০২২-২৩ এর প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। আগামীকাল একই সময়ে দ্বিতীয় সেমিতে লড়বে স্পেন ও ইতালি। দুই সেমিফাইনালের জয়ী দল ফাইনাল খেলবে আগামী রবিবার। একই দিনে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও। নেশন্স লিগের এই চূড়ান্ত পর্বকে বলা হয় ফাইনালস পর্ব।

২০১৯-১৯ নেশন্স লিগে রানার্সআপ হয়েছিল নেদারল্যান্ডস। ক্রোয়েশিয়া এবারই প্রথম উঠেছে নেশন্স লিগের নকআউট পর্বে। ২০২২-২৩ নেশন্স লিগে লিগ ‘এ’-এর এক নম্বর গ্রুপে সেরা হয় ক্রোয়েশিয়া। ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রিয়াকে পেছনে ফেলে তারা। ৬ ম্যাচের চারটিতে জয়, একটি করে ম্যাচ ড্র ও হার। নেদারল্যান্ডস সেরা হয় এ লিগের চার নম্বর গ্রুপ থেকে। তাদের গ্রুপে ছিল বেলজিয়াম, পোল্যান্ড ও ওয়েলস। গ্রুপে পাঁচ জয়, একটি ড্র ডাচদের। এর আগে মাত্র দুবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত