অর্ধেক দামে চোরাই স্বর্ণ কেনেন ব্যবসায়ীরা

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:৩৭ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় স্বর্ণ চোরচক্র। তারা বিভিন্ন কৌশলে স্বর্ণ চুরির করে এবং সেগুলো নিয়ে যায় কিছু স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। কোনো কিছু না দেখেই তাদের কাছ থেকে প্রায় অর্ধেক দামে এসব স্বর্ণ কিনে নেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। সম্প্রতি রাজধানীর ভাটারা নূর জুয়েলার্সে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। এর আগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে তারা। এ সময় দুই ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ১২ লাখ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শরীফ ওরফে জামাই শরীফ, মো. আমির হোসেন ওরফে মোটা আমির, মো. ইয়াছিন আরাফাত মোল্লা ওরফে কানা মোটা ইয়াছিন, মো. ফারুক, মো. নুরে আলম সুমন ওরফে ডিবি সুমন, মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ, মোকাররম হোসেন ওরফে রুবেল ওরফে মনির হোসেন ওরফে মনু, মো. পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত