শ্রীপুরের সেই শ্রমিক লীগ নেতা আটক

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:৪০ এএম

গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা রমজান আলী ভান্ডারিকে আটক করেছে পুলিশ।

মাওনা পল্লীবিদ্যুৎ মোড়ের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে নিয়মিত চাঁদাবাজি করেন শ্রমিক লীগ নেতা এমন অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকরা কর্মবিরতি পালন করেন। গত বুধবার অর্ধশতাধিক চালক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জড়ো হয়ে বিচার দাবি করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তাকে আটক করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক লীগ নেতা রমজান আলী ভা-ারিকে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম।

আটক শ্রমিক লীগ নেতা রমজান আলী ভান্ডারি (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত সাদর আলী ভান্ডারির ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত