সংকট মোকাবিলায় বিদ্যুৎসাশ্রয়ী হওয়ার আহ্বান

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:৪২ এএম

দক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহককে আরও বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

তিনি বলেছেন, সাড়ে চার কোটি বিদ্যুৎ গ্রাহকের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যদি একটু একটু করেও সাশ্রয় করেন তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। যদিও মানুষের সচেতনতা আগের চেয়ে বেড়েছে। সেজন্য গ্রাহক বাড়লেও সে তুলনায় বিদ্যুতের ব্যবহার বাড়েনি। এজন্য গ্রাহককে আরও সচেতন হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত