মাদ্রাসাছাত্রী, তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৫৭ এএম

যশোরের মনিরামপুরের মশিয়াহাটি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল একটি লাল প্লাজু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে উপজেলার মশিয়াহাটি বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা নেহালপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, লাশ যশোর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নাম ও পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

অপরদিকে, কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরিয়ম (৬) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ার একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরিয়ম ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত