বাঁশখালীতে ২টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

আপডেট : ১৭ জুন ২০২৩, ০১:০৪ এএম

চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ চাম্বল ইউনিয়নের গজারহাট এলাকার চুরুলিয়া পাড়ার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজসহ রুবেল কুমার নাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে গজারহাট বাজারের পাশে চুরুলিয়া পাড়ার তিন রাস্তার মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, একটি এলজি, এবং দুই রাউন্ড কার্তুজসহ রুবেল কুমার নাথকে (৪০) আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকেরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

এ ঘটনায় গতকাল শুক্রবার বাঁশখালী থানায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত