গতকাল বৃহস্পতিবার বিআরটিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিসির ২৯৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে পর্ষদ সভায় উপস্থিত ছিলেন প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার। পর্ষদ সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান। সভার শুরুতেই চেয়ারম্যান সদ্য যোগ দেওয়া পরিচালক ড. অনুপম সাহা এবং পদোন্নতিপ্রাপ্ত জি এম ফাতেমা বেগমকে পরিচয় করিয়ে দেন। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসি সেবাদানের পাশাপাশি লাভ করবে এবং লাভের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়ন ধরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।
পর্ষদ সভায় বিআরটিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রদান; কল্যাণ তহবিলে প্রতি মাসে বেতন থেকে কাটা ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় উন্নীতকরণ; নগর পরিবহন ও মেট্রো রেলের যাত্রী পরিবহনে বিআরটিসির বাস পরিচালনা ও বিআরটির সঙ্গে বিআরটিসি যৌথভাবে কাজ করা; চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়িগুলো মেরামতের জন্য তাদের সঙ্গে বিআরটিসি চুক্তি করা; ট্যাক্স ফাইল নিয়মিত করার নীতিগত সিদ্ধান্ত; বিআরটিসির অর্গানোগ্রাম এবং প্রবিধানমালা সংশোধন-পূর্বক হালনাগাদ করার লক্ষ্যে মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত; কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন; বিআরটিসির আর্টিকুলেটেড বাসে স্বল্পব্যয়ে নিজস্ব ব্যবস্থাপনায় রাবার ভ্যালুস প্রস্তুত; মোটর যান ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ কোর্সে ‘কোর্স নির্দেশিকা’ প্রণয়ন এবং মোটর ড্রাইভিং (হালকা ও ভারী) কোর্সের ফি বর্ধিতকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
