ডিপিডিসির সঙ্গে বিবিএস কেবলসের চুক্তি

আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:২৫ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলস লিমিটেড ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ১০৬ কোটি টাকার কাজ পেয়েছে। ইতিমধ্যে বিবিএস কেবলস ও ডিপিডিসির মধ্যে একটি চুক্তি হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৩ মে ডিপিডিসি থেকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ (এনওএ) পেয়েছিল কোম্পানিটি। এরপর কোম্পানিটি মোট ১০৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৩৯০ টাকার কাজ পেল। আগামী ১৬ সপ্তাহের মধ্যে এই তার সরবরাহ করতে হবে। এর আগে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড কোম্পানিটি বিআরইবির প্রকিউরমেন্ট বিভাগের অধীনে ওয়ার অ্যান্ড বেয়ার কন্ডাক্টর সরবরাহের জন্য চুক্তি করেছে। বিআরইবির সঙ্গে কোম্পানিটির ৫১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬৯৯ টাকার চুক্তি হয়েছে। আগামী ২৮ দিনের মধ্যে চুক্তি কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত