কোরবানির গরুর সাথে লবণ ফ্রি

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:১১ পিএম

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় এবারের ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে জনসচেতনতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি কোরবানির পশু ক্রেতাদের প্রত্যেকের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করছেন।

উপজেলার সবচেয়ে বড় মীরগঞ্জহাটে গত শনিবার ও আজ রবিবার কোরবানির পশু ক্রেতাদের মাঝে এসব লবণ বিতরণ করতে দেখা গেছে হাট ইজারাদারদের মাধ্যমে।

মীরগঞ্জ হাট কমিটির সভাপতি রশিদুল ইসলাম জানান, ইউএনও স্যারের নির্দেশে আমরা হাট কমিটির পক্ষ থেকে কোরবানির গরু ক্রেতাদের হাতে ফ্রিতে দুই কেজি করে লবণ দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, কোরবানির পর চামড়া যেন নষ্ট হয়ে না যায়, সে জন্যই মানুষকে সচেতন করার জন্য এ পদক্ষেপ নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত