পছন্দের রেস্টুরেন্টের খাবার খেয়ে মালয়ালম সিনেমার পরিচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগে উঠেছে। রেস্টুরেন্টের খাবার খেয়ে হঠাৎ অসুস্থ পড়েন পরিচালক বায়াজু পারাভুর। তার দুদিন পর মারা যান তিনি।
জানা যায়, গত শনিবার (২৪ জুন) সিনেমা সংক্রান্ত একটি মিটিংয়ে গিয়ে ভারতের কেরলা রাজ্যের কোঝিকোড়ের এক রেস্টুরেন্টে খেতে যান পরিচালক। সেখানে নিজের পছন্দের বেশ কিছু খাবার খান তিনি। সেখান থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। একদিন পর হাসপাতাল থেকে ছাড় পান তিনি। বাড়ি ফিরতেই ফের একই রকম অস্বস্তি। এরপর কোচির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৬ জুন মৃত্যুবরণ করেন বায়াজু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
এ দিকে পরিবারের দাবি, বিষ মেশানো হয়েছিল পরিচালকের খাবারে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তার অকালমৃত্যুতে মালয়ালম ছবির জগতের অনেকেই শোকাচ্ছন্ন। তার এভাবে চলে যাওয়াটা মানতে পারছেন না তার সতীর্থরা। ৪৫ টিরও বেশি ছবি তৈরি করেছেন এই পরিচালক। দক্ষিণী ছবির জগতে বেশ খ্যাতি ছিল তার।
