ইউপি সদস্যের নেতৃত্বে ঘর ভাঙচুর, আহত ৪

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৪৩ এএম

বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরিয়া এলাকায় এ ঘটনায় ঘটে। ওইদিন রাতেই ভুক্তভোগী আবদুর রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কালাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি মারধরের ঘটনা ঘটেছে।’

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত