নান্দিনায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৫৯ এএম

জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমিউটার ট্রেনটি অবরোধ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। পরে পুলিশের সহায়তায় ট্রেনটি স্টেশন ত্যাগ করে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নান্দিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমে নান্দিনা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত