সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাইবোনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:০১ এএম

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরে হাওরে নৌকাডুবিতে তিন ভাইবোনের মৃত্যু  হয়েছে। তারা হলো গোবিন্দপুর গ্রামের মাঝেরবাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে ডুবে যায় এবং সবাই শিশু হওয়ায় এবং কেউ সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত