মোংলায় গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৪১ এএম

মোংলায় এক গৃহবধূর মুখ বেঁধে, মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে হাসান শিকদার (২৬) ও ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে রফিকুল (২৫) গত ২৮ জুন দিনগত রাত দেড়টার দিকে ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের একটি দোকানে প্রবেশ করে ব্যবসায়ী এক গৃহবধূকে ধর্ষণ ও মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করে। তারা এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে বলেও শাসিয়ে গেছে।

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত