আনোয়ারায় হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ ওরফে রেনু মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও গ্রামের জরিফ খান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ছাবের আহমদ ওই এলাকার মৃত আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ছাবের আহমদ স্থানীয় জরিফ খান জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতির সামনে পড়লে তাকে আক্রমণ করে শুঁড় দিয়ে আছাড় মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার ভোরে ইছামতী খাল পার হয়ে আসা হাতিটি উপজেলা সদরের খাদ্যগুদাম ও সাদমুসা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় বিচরণ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত