কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুবকরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বড়কান্দা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টার দিকে আবুবকরের নিজ গ্রাম কান্দারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
ইউপি সদস্যের পরিবার সূত্রে জানা যায় আবুবকর তার ব্যবসাপ্রতিষ্ঠান উপজেলার মানিকার চর বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হয়ে বড়কান্দা চৌরাস্তা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
মেঘনা থানার ওসি মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।
