গজারিয়ায় বাবা-মেয়েকে কুপিয়েছে প্রতিপক্ষ

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:২৮ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সীমানাসংক্রান্ত বিরোধে বাবা-মেয়েকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

গুরুতর অবস্থায় বাবা-মেয়েকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতরা হলেন উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের মৃত ইমান আলী বেপারীর ছেলে আবদুল লতিফ (৬৫) ও তার মেয়ে ব্যাংক কর্মকর্তা মেহজাবিন মিতু (২৯)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত মেহজাবিন মিতু জানান, সীমানাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে তার চাচা প্রতিবেশী মজিবুর মিয়ার বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তার বাবা রাজমিস্ত্রি দিয়ে তাদের বাড়ির সীমানা ঘেঁষে দেয়াল করতে গেলে বাধা দেয় মজিবুর ও তারা ছেলে কামাল, কাউসারসহ ৭-৮ জন।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মজিবুর ও তার লোকজন প্রথমে তার বাবাকে পিটিয়ে আহত, পরে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম শুভ জানান, আহতদের মধ্যে আবদুল লতিফের মাথাসহ গায়ের বিভিন্ন অংশে এবং মেহজাবিন মিতুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত