রাজধানীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধভাবে রেজিস্ট্রেশন ও মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহারের দায়ে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের এই অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। এতে সহযোগিতা করে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম ও র্যাব-১-এর একটি আভিযানিক দল। বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×
