মেহেরপুর

কাউন্সিলর হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:৪৯ এএম

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে গাংনী থানার পুলিশ। গত সোমবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানার বাড়ি গাংনী উপজেলার থানাপাড়ায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অন্য আরও একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন মাসুদ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, মানুষ হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা আছে। গতকাল মঙ্গলবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১ এপ্রিলে মেহেরপুর শহরের হোটেল বাজারে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা রিপনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময় রিপনসহ চারজন আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রিপন মারা যান। এই ঘটনায় নিহত রিপনের বাবা আবদুল হালিম ঘটনার পরদিন সদর থানায় বাদী হয়ে মামলা করেন।

এ মামলায় আদালত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর চারজনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত