ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:০৪ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও ফয়সাল রায়হান।

তিনি জানান, গতকাল বুধবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন লোকজনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরেছেন। তারা বিষয়টি আমাকে অবগত করেন। পরে আমি তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট করাসহ এলাকায় মাইকিং করে সবাইকে সাবধান হতে আহ্বান জানাই।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সঙ্গে কারা সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত