চাঁদপুরে প্রবাসী কল্যাণমন্ত্রী

নারীদের কর্মবিমুখ করে ঘরে বসিয়ে রাখা অন্যায়

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও কর্মমুখী করতে হবে। ইসলামের নেতৃত্বদানকারী দেশ সৌদি আরবের মহিলারা ট্যাক্সি চালানোর কাজ করতে পারলে আমাদের দেশের মেয়েরা কাজ করতে পারবে না কেন? দেশের জনসংখ্যার অর্ধেক ঘরে বসিয়ে রাখা এটিও একটি অন্যায়ের কাজ। মেয়েরা প্রতিটি কাজে এগিয়ে আছে। আমরা যদি তাদের পিছটান দিয়ে রাখি, তবে তারা এগোতে পারবে না। এতে করে দেশও পিছিয়ে পড়ে।

তিনি গতকাল শনিবার দুপুরে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছে, আমি চাইব এ বছর ১ লাখ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত