নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক-জি-৩-এর বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৫), টেকনাফ থানার দমদমিয়া হ্নীলা গ্রামের নূর হাফেজ (৩৮) ও মো. সাদেক (২০)। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের বি টিমের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে শহরের খানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিমিটেডের মূল ফটকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জয়নাল আবেদিন রোহিঙ্গা।
