ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সসেবা চালুর দাবি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২৪ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সসেবা আবার চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ুন কবির লেবু, শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের নাজিউর রহমান স্বাধীনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসার প্রয়োজনে কাউকে ফুলবাড়ী থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা রংপুরে নিয়ে যেতে দ্বিগুণের বেশি ভাড়া দিতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত