সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ আক্তারুজ্জামান ওরফে দিলশাল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা-পুলিশ।

গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তারুজ্জামান নীলফামারীর ইটখোলা সদর থানার কনিয়ালখাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের রায়েরটেক এলাকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আক্তারুজ্জামানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত