রবীন্দ্র কাচারি বাড়ির সৌন্দর্য রক্ষায় তিন নির্দেশনা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:০৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ির প্রতœতত্ত্ব এলাকার সৌন্দর্য রক্ষায় তিনটি নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। ওই এলাকার সৌন্দর্য বিকৃত করার অভিযোগ আইন অনুসারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ এক রায়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, রবীন্দ্র কাচারি বাড়ির সৌন্দর্য রক্ষাসংক্রান্ত রুল গত বছরের ১৬ আগস্ট নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ কাচারি বাড়ির প্রতœতত্ত্ব পাশর্^বর্তী এলাকার পুরাকীর্তি সংরক্ষণ বিধি অমান্য করে ভবন নির্মাণসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ২০১৪ সালে এ নিয়ে রিট আবেদন করে পরিবেশ ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। শুনানি নিয়ে ওই বছরের ৫ আগস্ট রুল দেয় হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেয় আদালত।

পূর্ণাঙ্গ রায়ে দেওয়া তিনটি নির্দেশনা হলো এক, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃতি করে এমন কোনো ভবন/স্থাপনা আছে কি না তা তদন্ত করতে হবে। দুই, তদন্তে সেখানে এমন কোনো ভবন/স্থাপনা যদি পাওয়া যায় তাহলে সেসব ভবনের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিন, রবীন্দ্র কাছারি বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা রক্ষায় প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক নিকটস্থ জমি ও ভবনের ব্যাপারে যথাযথ ও উপযুক্ত ব্যবস্থা স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত