ইউসিবি ইনভেস্টমেন্ট এশিয়ামানি, ইউরোমানি এবং ফাইন্যান্স এশিয়া কর্তৃক ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’-২০২৩ পুরস্কারে ভূষিত হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট সম্প্রতি দেশের ‘সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে তিনটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো হচ্ছে এশিয়ামানি, ইউরোমানি এবং ফাইন্যান্স এশিয়া-২০২৩ অ্যাওয়ার্ড। যাত্রা শুরুর প্রথম দুই বছরের মধ্যে এই অর্জন করা সম্ভব হয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টের ভিন্নধর্মী কাজ এবং গ্রাহকদের প্রতি অবিচল প্রতিশ্রুতির কারণে। এখন পর্যন্ত, ৩৬০-ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং সলিউশন প্রদান করে ইউসিবি ইনভেস্টমেন্ট সফলভাবে ৮ হাজার ৩৫৬ কোটি টাকা তার গ্রাহকদের জন্য উত্তোলন করেছে। বিজ্ঞপ্তি
×
