আজ মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:১৫ এএম

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপের নবম আসর চলছে। চার দিন পর আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল খেলবে পানামার বিপক্ষে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপের প্রতি আসরেই খেলেছে ব্রাজিল। সেই হিসেবে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার চেয়ে বেশ অভিজ্ঞ মার্তারা। ব্রাজিলিয়ান এই অভিজ্ঞ ফুটবলার নারী বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা (১৭টি)। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন মার্তা।

আর্জেন্টিনা এর আগে তিনবার নারী বিশ্বকাপে খেললেও কোনো জয় পায়নি। প্রথম দুই টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে সবগুলোতে পরাজিত আর্জেন্টিনা সবশেষ ২০১৯ বিশ্বকাপে দুটি ম্যাচ ড্র করেছিল। তাদের প্রতিপক্ষ ইতালি নারী দলেরও চতুর্থ বিশ্বকাপ এটি। ২০১৯-এ কোয়ার্টার ফাইনালে খেলেছিল ইতালি। কোনো টুর্নামেন্টেই নিজেদের প্রথম ম্যাচে হারেনি ইতালি। দুবার জিতেছে, ড্র করেছেন একবার। তাই কঠিন পরীক্ষাই দিতে হবে আর্জেন্টিনাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত