সীতাকুণ্ডে সাগরে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:২১ পিএম

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, কুমিল্লা জেলার আলী হাসান মারুফ (২৩) ও ভৈরব জেলার এনায়েত চৌধুরী (২২)।

তাদের সহপাঠী একরাম হোসেন জানান, তারা তিনজন উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসাবে ভাড়ায় থাকেন। সন্ধ্যার দিকে তারা বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তিনজন একসঙ্গে সাগরে নামেন। হঠাৎ তীব্র একটি স্রোত আসলে তিনি কোনরকমে তীরে উঠে আসলেও বাকি দুজন স্রোতের টানে ভেসে যান।

ফায়ার সার্ভিসের একটি টিম নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ ভূইঁয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত