সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

শান্তিরক্ষী না নিতেও একটি গোষ্ঠী টাকা খরচ করছে

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৬:৫৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, কিছু লোক সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা দেশকে ধ্বংসের তালে মেতেছে। এমনকি একটি গোষ্ঠী বাংলাদেশ থেকে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে লোক না নেওয়া হয়, সেজন্য টাকা খরচ করছে। তারা মনে করছে, শান্তিরক্ষী মিশনে লোক নেওয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের মধ্যে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের সফলতা দেখেও কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এর মানে এই নয় যে, সে দেশের ক্ষতি করবে। তাদের তা করতে দেওয়া হবে না। এজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত